দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা জানিয়েছেন, স্বামী অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে। তিনি বলেন, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন।
সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক-আপ সিজন ২’-এ অংশ নিয়ে আকাঙ্ক্ষা এ তথ্য জানান। অনুষ্ঠানে এক প্রতিযোগীর প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা তার নেই। বরং তিনি নিজের জন্য সময় নিতে এবং স্বাধীনভাবে জীবনকে উপভোগ করতে চান।
আকাঙ্ক্ষার ভাষ্য, খুব অল্প বয়সে, ২৪ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। একটি দীর্ঘ সম্পর্কের পর এখন তিনি নিজেকে আরও ভালোভাবে জানার এবং নতুন অভিজ্ঞতার সুযোগ খুঁজতে চান।
এর আগে জানুয়ারিতেও গৌরব খান্না ও আকাঙ্ক্ষার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গৌরব। আকাঙ্ক্ষাই প্রথমবারের মতো প্রকাশ্যে জানান যে, তারা পারস্পরিক সিদ্ধান্তে বৈবাহিক সম্পর্কের ইতি টানার পথে রয়েছেন।
এর আগে ‘বিগ বস ১৯’-এ অংশ নেওয়ার সময়ও এই দম্পতির ব্যক্তিগত জীবনের একটি বিষয় আলোচনায় আসে। শোতে আকাঙ্ক্ষা বলেছিলেন, তিনি সন্তান নিতে চান না। অন্যদিকে গৌরব জানিয়েছিলেন, তিনি সন্তান চান। তবে এই মতপার্থক্যই বিচ্ছেদের কারণ কি না, সে বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
আকাঙ্ক্ষা আরও বলেন, আলাদা থাকলেও তাদের মধ্যে এখনো যোগাযোগ রয়েছে। তবে দাম্পত্য সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি তারা।
সামাজিক মাধ্যমে সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আকাঙ্ক্ষা। উপস্থিত অন্য প্রতিযোগীরা তাকে সান্ত্বনা দেন।
জে আই